Ortho Songbad আর্কাইভ

সোশ্যাল ইসলামী ব্যাংকের ২ উপশাখার উদ্বোধন

সোশ্যাল ইসলামী ব্যাংকের ২ উপশাখার উদ্বোধন
সম্প্রতি সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) আরও দুইটি উপশাখার উদ্বোধন করা হয়েছে। ঢাকায় খিলক্ষেতের নিকুঞ্জ-২ এর ডিএসই টাওয়ার এবং শেরপুরের নকলা পৌরসভায় নকলাতে উপশাখার উদ্বোধন করা হয়।

ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভার্চুয়াল প্লাটফর্মে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী প্রধান অতিথি হিসেবে উপশাখা দুটির উদ্বোধন করেন।

এসময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আবু নাসের চৌধুরী, মো. সিরাজুল হক, মো. সামছুল হক, কোম্পানি সচিব আব্দুল হান্নান খান, প্রিন্সিপাল শাখার ব্যবস্থাপক জনাব মুহাম্মদ ফোরকানুল্লাহ, মার্কেটিং অ‌্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান মো. মনিরুজ্জামানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি

মুল সাইট থেকে

পুজিবাজার