Ortho Songbad আর্কাইভ

ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের ২টি এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন

ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের ২টি এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন
শরিয়াহভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের লক্ষে কুমিল্লার চান্দলা বাজার ও চট্টগ্রামের এম. চর হাটে ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংকের ২টি এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করা হয়েছে।

আজ রোববার (২০ ডিসেম্বর) এসব আউটলেট উদ্বোধন করা হয়।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী ভিডিও কনফারেন্সের মাধ্যমে উক্ত এজেন্ট ব্যাংকিং আউটলেটসমূহ উদ্বোধন করেন।

এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকদ্বয় আব্দুল আজিজ ও মো. মোস্তফা খায়েরসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপলক্ষে এক দোয়া মাহ্ফিলের আয়োজন করা হয়।

মুল সাইট থেকে

পুজিবাজার