Ortho Songbad আর্কাইভ

বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননার প্রতিবাদে বাংলাদেশ ব্যাংকে মানববন্ধন

বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননার প্রতিবাদে বাংলাদেশ ব্যাংকে মানববন্ধন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অবমাননার প্রতিবাদে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়সহ সব শাখা অফিসে একযোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

রবিবার সকালে শাপলা চত্ত্বরে আয়োজিত মানববন্ধনে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের উর্ধ্বতন কর্মর্কতাসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশ নেন।

মানববন্ধন শেষে বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় ব্যাংক শাখার সভাপতি মো. নেছার আহাম্মদ ভূঁঞার সভাপত্বিতে ও সাধারণ সম্পাদক এইচ এম দেলোয়ার হোসাইনের পরিচালনায় এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয় বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সভায় বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় নেতা ডা. শেখ আব্দুল্লাহ আল মামুন, আব্দুল মতিন ভূঁঞাসহ বাংলাদেশ ব্যাংক মুজিববর্ষ উদযাপন কমিটি ও এমপ্লয়ীজ অ্যাসোসিয়েশনের (সিবিএ) নেতারা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

মুল সাইট থেকে

পুজিবাজার