Ortho Songbad আর্কাইভ

লভ্যাংশ দেবে না আইএফআইএল ইসলামিক মিউচুয়াল ফান্ড

লভ্যাংশ দেবে না আইএফআইএল ইসলামিক মিউচুয়াল ফান্ড

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান আইএফআইএল ইসলামিক মিউচুয়াল ফান্ড-১ ৩০ জুন,২০২৫ তারিখে সমাপ্ত সময়ের জন্য লভ্যাংশ সংক্রান্ত তথ্য জানিয়েছে। আলোচ্য বছরের জন্য প্রতিষ্ঠানটি ইউনিটহোল্ডারদের কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।


ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, আলোচ্য সময়ে প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি লোকসান হয়েছে ৩২ পয়সা। গত বছরের একই সময়ে লোকসান ছিল ২ টাকা ৩৩ পয়সা।


এছাড়া, গত ৩০ জুন,২০২৫ তারিখে বাজারমূল্যে প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৬ টাকা ৮০ পয়সা।


উল্লেখ্য, প্রতিষ্ঠানটি রেকর্ড ডেট নির্ধারণ করেছে ২৭ আগস্ট।


এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার