বঙ্গবন্ধুর সমাধিতে বিএসইসি চেয়ারম্যানের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন

বঙ্গবন্ধুর সমাধিতে বিএসইসি চেয়ারম্যানের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন
মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের নেতৃত্বে কমিশনার ও নির্বাহি পরিচালকেরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। এছাড়া তার পরিবারের সদস্যসহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেছেন।

রবিবার (২০ ডিসেম্বর) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে এই শ্রদ্ধা নিবেদন ও মোনাজাত করা হয়। বিএসইসি নির্বাহি পরিচালক ও মূখপাত্র মোহাম্মদ রেজাউল করিম সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এতে অংশগ্রহণ করেন বিএসইসির কমিশনার খন্দকার কামালউজ্জামান, ড. শেখ শামসুদ্দিন আহমেদ, ড. মিজানুর রহমান ও মো: আব্দুল হালিম। চেয়ারম্যানসহ সবাই পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাহবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: সোলায়মান বিশ্বাস, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী এনামুল হক (কালু), টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক বিশ্বাস ও মোস্তফা মোতাহার হোসেন প্রিন্স বৃক্ষরোপন করেন।

এছাড়া কমিশনের চেয়ারম্যান টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ এর সামনে ও হেলিপ্যাড সংলগ্ন স্থানে শেষ হওয়া ৩৫০টি বৃক্ষরোপন কর্মসূচির নামফলক উদ্বোধন করেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি