Ortho Songbad আর্কাইভ

বৈদেশিক মুদ্রা হিসাবধারীদের জন্য ডেবিট কার্ড চালু করলো ইসলামী ব্যাংক

বৈদেশিক মুদ্রা হিসাবধারীদের জন্য ডেবিট কার্ড চালু করলো ইসলামী ব্যাংক

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি বৈদেশিক মুদ্রা হিসাবধারীদের জন্য মাস্টারকার্ড ব্র্যান্ডের ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড চালু করেছে। এসব কার্ডের মাধ্যমে ইসলামী ব্যাংকের রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট (আরএফসিডি), ফরেন কারেন্সি কারেন্ট (এফসিসি) এবং এক্সপোর্টার্স রিটেনশন কোটা (ইআরকিউ) হিসাবধারীরা দেশে এবং বিদেশে বৈদেশিক মুদ্রায় লেনদেন করতে পারবেন।


বৃহস্পতিবার (৭ আগস্ট) ইসলামী ব্যাংক টাওয়ারে কার্ডসেবার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খাঁন।


এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. আলতাফ হুসাইন ও মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল ও ডাইরেক্টর সোহেল আলিম, ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মাহমুদুর রহমান, মো. রফিকুল ইসলাম, মুহাম্মদ সাঈদ উল্লাহ, কে.এম. মুনিরুল আলম আল-মামুন ও ড. এম কামাল উদ্দীন জসীম।


স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং উইংপ্রধান মো. মোশাররফ হোসেন। এসময় উভয় প্রতিষ্ঠানের নির্বাহী ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


কাফি

মুল সাইট থেকে

পুজিবাজার