ব্রাজিলে তুলার মজুদ মন্দার মুখে

ব্রাজিলে তুলার মজুদ মন্দার মুখে
তুলার সমাপনী মজুদে ব্রাজিলে সর্বশেষ মন্দা ভাব বজায় ছিল ২০১৫ সালে। এরপর টানা চার বছর দেশটিতে পণ্যটির সমাপনী মজুদ ছিল ঊর্ধ্বমুখী। তবে চার বছরের চাঙ্গা ভাবের পর চলতি বছর শেষে দেশটিতে তুলার সমাপনী মজুদ ১ দশমিক ২৬ শতাংশ হ্রাস পেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে মার্কিন কৃষি বিভাগ (ইউএসডিএ)। এগ্রিমানি ও বিজনেস রেকর্ডার সূত্রে এ তথ্য জানা যায়।

মার্কিন কৃষি বিভাগ এর ফরেন এগ্রিকালচারাল সার্ভিসের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সাল শেষে ব্রাজিলে তুলার সর্বশেষ মজুদের পরিমাণ দাঁড়াতে পারে ১ কোটি ৩৭ লাখ ৬ হাজার বেলে (প্রতি বেলে ৪৮০ পাউন্ড)। এক বছরের ব্যবধানে দেশটিতে তুলার সমাপনী মজুদ হ্রাস পেতে পারে ১ দশমিক ২৬ শতাংশ বা ১ লাখ ৭৫ হাজার বেল। এর মধ্য দিয়ে টানা চার বছর পর ব্রাজিলে তুলার মজুদে মন্দা ভাব নেমে আসবে।

ব্রাজিলে ২০১৫ সালে তুলার সমাপনী মজুদের পরিমাণ ছিল ৫৭ লাখ ৯ হাজার বেল, যা আগের বছরের তুলনায় ১৯ শতাংশ কম। পরের বছর তা ২১ দশমিক ৩৭ শতাংশ বেড়ে দাঁড়ায় ৬৯ লাখ ২৯ হাজার বেলে। ২০১৭ সাল শেষে ব্রাজিলে তুলার মজুদ আরো ২৪ শতাংশ বেড়ে ৮৬ লাখ ৫৭ হাজার বেলে উন্নীত হয়। ব্রাজিলে ২০১৮ ও ২০১৯ সালে তুলার সমাপনী মজুদের পরিমাণ ছিল যথাক্রমে ১ কোটি ২২ লাখ ৫৬ হাজার বেল ও ১ কোটি ৩৮ লাখ ৮১ হাজার বেল।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

টানা ৯ দিন বাংলাবান্ধায় আমদানি-রপ্তানি বন্ধ
হিলি দিয়ে ৩৮ দিনে এলো এক লাখ ২০ হাজার টন চাল
চট্টগ্রাম বন্দরে নতুন মাশুল কার্যকর, গড়ে খরচ বাড়লো ৪১ শতাংশ
যুক্তরাষ্ট্রে ৭ মাসে পোশাক রপ্তানি বেড়েছে ২২ শতাংশ
তিন বছর পর হিলি দিয়ে টমেটো আমদানি শুরু
বেনাপোল দিয়ে চাল আমদানি শুরু, দাম কমার আশা
হিলি স্থলবন্দরে দেড় মাসে আয় ১৮ কোটি টাকা
পরিবেশবান্ধব লিড সনদ পেলো আরও ৫ পোশাক কারখানা
মার্কিন শুল্ক হ্রাসের পর স্থগিত কার্যাদেশ ফিরছে, সুবাতাস পোশাকখাতে
ঢাকায় পর্যটন মেলা ৩০ অক্টোবর