বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের গৃহঋণ দেবে রূপালী ব্যাংক

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের গৃহঋণ দেবে রূপালী ব্যাংক
পাবলিক বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের শিক্ষক-কর্মচারীদের গৃহঋণ দেবে রুপালি ব্যাংক। রোববার ( ২০ ডিসেম্বর ) ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে গৃহ নির্মাণ ঋণ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ, রূপালী ব্যাংক লিমিটেড, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ত্রিপক্ষীয় সমঝতা স্মারক স্বাক্ষরিত হয়।

রূপালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ, অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মো. এখলাসুর রহমান, রুয়েটের রেজিস্টার ড. মো. সেলিম হোসেন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে ত্রি-পক্ষীয় সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

অর্থ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত সমঝোতা স্মারক অনুষ্ঠানে অর্থ বিভাগের অতিরিক্ত সচিব বিশ্বজিৎ ভট্টাচার্য্য খোকন এনডিসি, উপসচিব মোছা. নাজনীন সুলতানা, রূপালী ব্যাংকের মহাব্যবস্থাপক মো. শওকত আলী খানসহ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি