ওয়ালটন টিভির ক্রেতাদের জন্য আকাশ ডিটিএইচে ১০ শতাংশ ছাড়

ওয়ালটন টিভির ক্রেতাদের জন্য আকাশ ডিটিএইচে ১০ শতাংশ ছাড়
টেলিভিশন গ্রাহকদের নতুন অভিজ্ঞতা দিতে ওয়ালটন ও আকাশ ডিটিএইচ শুরু করেছে যৌথ ক্যাম্পেইন। এর আওতায় ওয়ালটনের এলইডি ও স্মার্ট টিভির নতুন গ্রাহকরা ১০ শতাংশ ছাড়ে কিনতে পারবেন আকাশ ডিটিএইচ। ২০ ডিসেম্বর ২০২০ থেকে এ সুযোগ চলবে ৩১ জানুয়ারি ২০২১ পর্যন্ত। ওয়ালটন টিভির গ্রাহকদের আরো প্রাণবন্ত ও জীবন্ত ছবি দেখার নতুন অভিজ্ঞতা দিতে দেশের দুই শীর্ষ প্রতিষ্ঠান এ যৌথ প্রয়াস নিয়েছে।

রবিবার রাজধানীতে ওয়ালটন করপোরেট অফিস থেকে আয়োজিত ‘ওয়ালটন ও আকাশের যৌথ ক্যাম্পেইন উদ্বোধন’ শীর্ষক এক অনলাইন অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম নূরুল আলম রেজভী এবং বেক্সিমকো কমিউনিকেশন্স এর চেয়ারম্যান শায়ান এফ রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক রাইসা সিগমা হিমা ও রিফাহ তাসনিয়া স্বর্ণা, ম্যানেজিং ডিরেক্টর প্রকৌশলী গোলাম মুর্শেদ, ওয়ালটন টিভির চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) প্রকৌশলী মোস্তফা নাহিদ হোসেন এবং বেক্সিমকো কমিউনিকেশন্সের সিইও ডিএস ফয়সাল হায়দার, হেড অব মাকেটিং অ্যান্ড বিজনেস ডেভলপমেন্ট মুহাম্মদ আবুল খায়ের চৌধুরী, হেড অব বিজনেস প্ল্যানিং অ্যান্ড সাপ্লাই চেইন জিয়া হাসান খান এবং হেড অব সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন শাহ মুহাম্মাদ মাকসুদুল গনি।

অনুষ্ঠানে জানানো হয়, দেশের যেকোনো ওয়ালটন প্লাজা কিংবা পরিবেশক শোরুম থেকে এলইডি ও স্মার্ট টিভি কেনার সময় ক্যাশব্যাক কুপন পাবেন ক্রেতারা। আকাশ ডিটিএইচ সংযোগ গ্রহণ ও সক্রিয় করে ওই কুপনের মাধ্যমে ১০ শতাংশ ক্যাশব্যাক মিলবে। এজন্য গ্রাহকদের সারাদেশে আকাশের যেকোনো বিক্রয়কেন্দ্র কিংবা অনলাইন থেকে আকাশ সংযোগ কিনে সক্রিয় করার পর এক মাসের সাবস্ক্রিপশন ফি রিচার্জ করতে হবে। এরপর গ্রাহক আকাশের কাস্টমার সেন্টারে কল দিয়ে ১০ শতাংশ ক্যাশব্যাকের অনুরোধ করবেন। আকাশ প্রতিনিধি ওয়ালটন টিভির সিরিয়াল নাম্বারসহ অন্যান্য তথ্য মিলিয়ে দেখার পর গ্রাহককে ক্যাশব্যাক দেবেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি