Ortho Songbad আর্কাইভ

প্রিমিয়ার লিজিংয়ের পর্ষদ সভার তারিখ ঘোষণা

প্রিমিয়ার লিজিংয়ের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ১৪ আগস্ট বিকাল সাড়ে ৫টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।


ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, আলোচিত সভায় ৩১ মার্চ,২০২৫ তারিখে সমাপ্ত প্রথম (জানুয়ারি’২৫-মার্চ’২৫) এবং ৩০ জুন,২০২৫ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিক (এপ্রিল’২৫ থেকে জুন’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। এছাড়া, একই সভায় ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।


পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।


অর্থসংবাদ/কাফি

মুল সাইট থেকে

পুজিবাজার