সৌদি আরব বন্ধ করল সব আন্তর্জাতিক ফ্লাইট

সৌদি আরব বন্ধ করল সব আন্তর্জাতিক ফ্লাইট
সৌদি আরবের জেনারেল অথরিটি ফর সিভিল অ্যাভিয়েশন (জিএসিএ) দেশটির সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট সাময়িক ভাবে বন্ধের ঘোষণা করেছে।

আজ সোমবার (২১ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ তথ্য জানিয়েছে। ২১ ডিসেম্বর মধ্যরাত থেকে এই নির্দেশনা কার্যকর করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, আগামী এক সপ্তাহের জন্য দেশটির সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে। এই বন্ধের সময়সীমা আরও এক সপ্তাহের বাড়ানো হতে পারে।

কিন্তু, জেনারেল অথরিটি ফর সিভিল অ্যাভিয়েশন জানিয়েছে বর্তমানে সৌদিতে অবস্থানরত অন্য দেশের বিমান সংস্থার কোনো ফ্লাইট থাকলে তা সৌদি ত্যাগ করতে পারবে।

কার্গো বিমান এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে। এ ছাড়া জরুরি প্রয়োজনে বিশেষ বিবেচনায় যাত্রীবাহী বিমান পরিবহনের ক্ষেত্রেও এই নির্দেশনার শিথিলতার কথা জানিয়েছে সংস্থাটি।

কোভিড-১৯ সংক্রমণের গতিবিধি পর্যালোচনা করে পরবর্তীতে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে।

 

 

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না