আরাফাহ্ ইসলামী ব্যাংকের আন্দরকিল্লা শাখা উদ্বোধন

আরাফাহ্ ইসলামী ব্যাংকের আন্দরকিল্লা শাখা উদ্বোধন
আধুনিক গ্রাহক সেবার লক্ষ্যে চট্টগ্রামে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের স্থানান্তরিত আন্দরকিল্লা শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রোববার (২০ ডিসেম্বর) চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন প্রধান অতিথি হিসেবে শাখাটি উদ্বোধন করেন।

ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী। উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক মো. রফিকুল ইসলাম, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী লে. কর্নেল সোহেল আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল করিম, শাব্বির আহমেদ, মো. মাহ্মুদুর রহমান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. আমিনুল ইসলাম ভূঁইয়া, ইঞ্জিনিয়ার মো. হাবীব উল্লাহ, মোহাম্মদ আযম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ, মো. ছালামত উল্লাহসহ ব্যাংকের ঊর্র্ধ্বতন কর্মকর্তারা। এসময় বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক গ্রাহক-শুভানুধ্যায়ীর সমাগম ঘটে।

ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী বলেন, গ্রাহক সেবার কথা চিন্তা করেই বৃহৎ পরিসরে আন্দরকিল্লা শাখা স্থানান্তর করা হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন আন্দরকিল্লাবাসীর পক্ষ থেকে নতুন ঠিকানায় স্থানান্তরিত ব্যাংকের শাখাটিকে স্বাগত জানান। সব শ্রেণি পেশার মানুষকে সেবা প্রদানের বিষয়ে তিনি ব্যাংক কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি