Ortho Songbad আর্কাইভ

এবিবি’র ভাইস চেয়ারম্যান মামদুদুর রশীদ, মোহাম্মদ মারুফ ট্রেজারার নির্বাচিত

এবিবি’র ভাইস চেয়ারম্যান মামদুদুর রশীদ, মোহাম্মদ মারুফ ট্রেজারার নির্বাচিত

অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ লিমিটেডের (এবিবি) ১৭৭তম বোর্ড অব গভর্নরস সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৩ আগস্ট এ সভা অনুষ্ঠিত হয়।


সভায় সভাপতিত্ব করেন এবিবির চেয়ারম্যান এবং সিটি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন।


সভায় সর্বসম্মতিক্রমে বিদ্যমান ৭ সদস্যের স্থলে আরও ১০টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইওকে এবিবির বোর্ড অব গভর্নরসের অন্তর্ভুক্ত করে মোট ১৭ সদস্যবিশিষ্ট বোর্ড পুনর্গঠন করা হয়।


এছাড়া, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদ এবিবির ভাইস চেয়ারম্যান এবং ঢাকা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শেখ মোহাম্মদ মারুফ ট্রেজারার পদে নির্বাচিত হন।

মুল সাইট থেকে

পুজিবাজার