আংশিক বন্ধ থাকবে আরএকে সিরামিকসের উৎপাদন

আংশিক বন্ধ থাকবে আরএকে সিরামিকসের উৎপাদন
পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি আরএকে সিরামিকসের আংশিক উৎপাদন আগামী এক মাসের জন্য বন্ধ থাকবে। আজ সোমবার ২১ ডিসেম্বর থেকে এটা করযকর হবে। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আরএকে সিরামিকসের সহযোগী প্রতিষ্ঠান আরএকে পাওয়ার প্রাইভেট লিমিটেডের পাওয়ার প্লান্ট রক্ষনাবেক্ষণের জন্য কোম্পানিটির উৎপাদন আংশিক বন্ধ থাকবে। আরএকে পাওয়ার আরএকে সিরামিকসের বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান।

আরএকে সিরামিকসের ৪টি টাইলস উৎপাদন লাইনের মধ্যে প্লান্ট-৩ এবং প্লান্ট-৪ সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। আর প্লান্ট-১ এবং প্লাট-২ এর উৎপাদন প্রক্রিয়া ৫০ এবং ১০০ শতাংশ চলবে। স্যানিটারী পণ্য উৎপাদন লাইনে ৭০ শতাংশ উৎপাদন প্রক্রিয়া চালু থাকবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন