Ortho Songbad আর্কাইভ

অর্থঋণ মামলার তথ্য বছরে দুইবার জমা দেওয়ার নির্দেশ

অর্থঋণ মামলার তথ্য বছরে দুইবার জমা দেওয়ার নির্দেশ

মামলা দায়েরের আগে মধ্যস্থতার মাধ্যমে খেলাপি ঋণ আদায়ের তথ্য বছরে দুইবার (৩০ জুন ও ৩১ ডিসেম্বর ভিত্তিক) স্বতন্ত্রভাবে ‘ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ’-এ দাখিলের জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। হার্ডকপি কিংবা সফটকপিতে এ-সংক্রান্ত বিবরণী জমা দেওয়া যাবে।


সোমবার (১১ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।


প্রজ্ঞাপনে বলা হয়, খেলাপি ঋণ আদায় সংক্রান্ত উল্লেখিত বিবরণীটি অর্থঋণ ও অন্যান্য আদালতে ব্যাংক কর্তৃক দাখিলের নির্দেশনা রয়েছে। এটি এখন থেকে বছরে দুইবার স্বতন্ত্রভাবে ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগেও পাঠাতে হবে।


প্রজ্ঞাপনে বলা হয়, পূর্বে বিভিন্ন সময় একাধিকবার একই ধরনের তথ্য সংগ্রহ করতে হতো, যা সময় ও শ্রমের অপচয় ঘটাত। এ জটিলতা দূর করতেই নতুন এ তথ্য দাখিল নীতিমালা প্রণয়ন করা হয়েছে।


নতুন নীতিমালা ‍অনুযায়ী, অর্থঋণ ও অন্যান্য আদালতে ব্যাংক কর্তৃক দায়েরকৃত ও নিষ্পত্তিকৃত মামলার তথ্য এবং ঋণ/বিনিয়োগ অবলোপন সংক্রান্ত হার্ডকপি এ বিভাগে দাখিল করতে হবে না।


এছাড়া আমদানি-পরবর্তী অর্থায়নের তথ্যের হার্ডকপি এখন শুধু ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশনে জমা দিলেই হবে। আগের মতো এ বিভাগে জমা দিতে হবে না।

মুল সাইট থেকে

পুজিবাজার