Ortho Songbad আর্কাইভ

ন্যাশনাল লাইফের মূখ্য নির্বাহী কর্মকর্তা কাজিম উদ্দিন

ন্যাশনাল লাইফের মূখ্য নির্বাহী কর্মকর্তা কাজিম উদ্দিন
পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানীতে মূখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দিয়েছেন মোঃ কাজিম উদ্দিন। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সম্প্রতি তার এই নিয়োগ অনুমোদন করে। ইতিপূর্বে তিনি কোম্পানীতে ভারপ্রাপ্ত মূখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

কাজিম উদ্দিন বীমা শিল্পে একজন দক্ষ,অভিজ্ঞ ব্যক্তিত্ব ও অন্যতম সংগঠক। তিনি ১৯৮৭ সালে ন্যাশনাল লাইফে এন্ট্রি লেভেল থেকে কাজ শুরুর মাধ্যমে বীমা পেশায় কর্মজীবন শুরু করেন এবং সর্বশেষ ২০১৪ সাল থেকে উপ-ব্যবস্থাপনা পরিচালক পদেসহ সুদীর্ঘ ৩৩ বছর ন্যাশনাল লাইফের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি বীমা বিষয়ে দেশ-বিদেশে বহু প্রশিক্ষণ ও সেমিনারে অংশ গ্রহণ করেছেন। এ সুবাধে তিনি জাপান, কোরিয়া, সিঙ্গাপুর, আরবআমিরাত ও ভারতসহ বহু দেশ ভ্রমণ করেন।

মুল সাইট থেকে

পুজিবাজার