কুটির ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য আসছে প্রণোদনা প্যাকেজ

কুটির ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য আসছে প্রণোদনা প্যাকেজ
সর্বোচ্চ ১৪ শতাংশ সুদ ধার্য করে নতুন একটি প্রণোদনা প্যাকেজ আসছে। এই প্যাকেজের আকার নির্ধারণ করা হয়েছে ১০ হাজার কোটি টাকা। করোনার প্রভাব মোকাবেলায় দেশের কুটির, ক্ষুদ্র ও ছােট উদ্যোক্তাদের (সিএম-এসএমই) দ্রুত প্রণােদনা ঋন প্রদানে এ প্যাকেজটি তৈরি করা হচ্ছে। এ জন্য নতুন নীতিমালাও প্রায় চূড়ান্ত করা হয়েছে। শিগগিরই বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে তহবিল ঘােষণা করা হবে। এ খাতে একজন গ্রাহক সর্বোচ্চ ৫০ লাখ টাকা ঋণ গ্রহন করতে পারবেন।

জানা গেছে, ব্যাংকিং চ্যানেলের বাইরে ক্ষুদ্র ঋণ বিতরণকারী প্রতিষ্ঠানগুলাের মাধ্যমে শুধু চলতি মূলধন খাতে এ প্রণােদনা ঋণ দেয়া হবে। এ ঋণের সর্বোচ্চ সুদের হার হবে বছরে ১৪ শতাংশ। তবে গ্রাহক পর্যায়ে ঋণগ্রহীতাদের জন্য ৯ শতাংশ সুদ প্রযােজ্য হবে। অবশিষ্ট ৫ শতাংশ সুদ ভর্তুকি হিসেবে প্রদান করবে সরকার। তহবিলের মেয়াদ থাকবে পাঁচ বছর, তবে সরকার সুদ ভর্তুকি দেবে এক বছর পর্যন্ত।গেল সপ্তাহে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে এ-সংক্রান্ত এক বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৈঠক সূত্রে জানা যায়, করােনার প্রভাব মােকাবেলায় প্রান্তিক পর্যায়ে ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি, কর্মসংস্থান সৃষ্টি ও সর্বোপরি অর্থনৈতিক কর্মকান্ড বাড়ানাের ক্ষেত্রে ঘােষিত প্রণােদনা প্যাকেজের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সরকার।এছাড়া দেশের সার্বিক তথনৈতিক উন্নয়নে বিশেষত কর্মসংস্থান সৃষ্টি ও দ্রুত দারিদ্র নিরসনে সিএম-এসএমই খাত মুখ্য ভূমিকা পালন করবে।

কিন্তু শুধু ব্যাংকিং চ্যানেলে এসব খাতের উদ্যোক্তাদের কাঙ্ক্ষিত মাত্রায় আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। এসব খাতের একটি বড় অংশ 'মাইক্রোফাইন্যান্স ইনস্টিটিউশন' (এমএফআই)এর মাধ্যমে ঋণ নিয়ে থাকে। এ পরিপ্রেক্ষিতে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) কর্তৃক সনদপ্রাপ্ত এম.এফআই তথা ক্ষুদ্র ঋণদাতা প্রতিষ্ঠানগুলাের মাধ্যমে সিএমএসএমই খাতে প্রণােদনা ঋণ প্রদানে পৃথক একটি নীতিমালা দরকার।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
ইসলামী ব্যাংকে এস আলমপন্থি ২০০ কর্মকর্তা বরখাস্ত, ওএসডি ৫ হাজার
বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষা নিয়ে ইসলামী ব্যাংকের বক্তব্য
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ৫৪ গ্রাহকের টাকা উধাও
পাঁচ ব্যাংক চূড়ান্তভাবে একীভূত করতে বসছে প্রশাসক
ডিজিটাল ব্যাংক খোলার আবেদনের সময় বাড়ল
একীভূতকরণে তিন ব্যাংকের সম্মতি, সময় চায় দুটি
একীভূত হতে রাজি গ্লোবাল ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংকের নতুন এমডি ও সিইও হলেন তারেক রেফাত উল্লাহ খান
ঋণ, ওভারড্রাফট ও গ্যারান্টির জন্য মাস্টার সার্কুলার জারি