Ortho Songbad আর্কাইভ

ফারইস্ট ফাইন্যান্সের সর্বোচ্চ দরপতন

ফারইস্ট ফাইন্যান্সের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর হারিয়েছে ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। কোম্পানিটির শেয়ারের দাম ৬ দশমিক ৬৫ শতাংশ কমে যাওয়ায় এটি দরপতনের শীর্ষ তালিকায় উঠে এসেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, রবিবার (১৭ আগস্ট) দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড। এদিন প্রতিষ্ঠানটির দর ৫ দশমিক ৪০ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা লিগ্যাসি ফুটওয়্যারের শেয়ার দর ৩ দশমিক ৫৩ শতাংশ কমেছে।


এছাড়া, ডিএসইতে দরপতনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- গ্লোবাল ইসলামী ব্যাংক, সাফকো স্পিনিং, উত্তরা ফাইন্যান্স, আরামিট পিএলসি, ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড, রিজেন্ট টেক্সটাইলস এবং পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড।


এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার