Ortho Songbad আর্কাইভ

ব্লকে ১৬ কোটি টাকার লেনদেন

ব্লকে ১৬ কোটি টাকার লেনদেন

সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে মোট ৩২টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৩৪ লাখ ৪৬ হাজার ৭২৭টি শেয়ার ৫০ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৬ কোটি ৩৪ লাখ ১২ হাজার টাকা।


ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, রবিবার (১৭ আগস্ট) ব্লকে সবচেয়ে বেশি ফাইন ফুডসের ৩ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।


তালিকার দ্বিতীয় স্থানে থাকা পূবালী ব্যাংকের ২ কোটি ৯০ লাখ টাকার ও তৃতীয় স্থানে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ২ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।


এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার