Ortho Songbad আর্কাইভ

আইবিটিআরএতে বাফেডার পাঁচ দিনব্যাপী কর্মশালা

আইবিটিআরএতে বাফেডার পাঁচ দিনব্যাপী কর্মশালা

বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশনের (বাফেডা) উদ্যোগে পাঁচ দিন ব্যাপী ‘সার্টিফিকেশন কোর্স অন ট্রেজারি ডিলিংস’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।


রোববার (১৭ আগস্ট) ইসলামী ব্যাংক ট্রেইনিং অ্যান্ড রিসার্চ একাডেমিতে (আইবিটিআরএ) এ সভার উদ্বোধন করা হয়।


ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ম্যানেজিং ডাইরেক্টর ও বাফেডা’র ট্রেজারার মো. ওমর ফারুক খাঁন প্রধান অতিথি হিসেবে এ কর্মশালা উদ্বোধন করেন।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফেডা’র এক্সিকিউটিভ সেক্রেটারী মো. আবুল হাসেম ও আইবিটিআর’র ডাইরেক্টর জেনারেল মো. মাহবুব আলম।


এই কর্মশালায় দেশের ৩০টি ব্যাংকের বিভিন্ন পদমর্যদার ৫০ জন নির্বাহী ও কর্মকর্তা অংশগ্রহণ করেন।


কাফি

মুল সাইট থেকে

পুজিবাজার