এবার নানকের সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ ফাঁস

এবার নানকের সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ ফাঁস

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের ফোনালাপ ফাঁস হয়েছে। ওই ফোনালাপে শেখ হাসিনা জাতীয় পার্টিকে ‘জিন্দা লাশ’ বলে আখ্যায়িত করেছেন।


সোমবার (১৮ আগস্ট) প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ফোনালাপের অডিও রেকর্ডটি পোস্ট করেছেন।


পাঁচ মিনিট ২৬ সেকেন্ডের ফোনালাপটি গত বছরের জুলাইয়ের, যখন দেশজুড়ে চলছিল কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন। সেই ফোনালাপে নানককে উদ্দেশে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, ‘তুমি আমাকে যা বলবা সত্যি কথা বলবা’। অপর পাশ থেকে নানক বলেন, ‘জি বলব’।


এরপর শেখ হাসিনা জিজ্ঞেস করেন, ‘মোহাম্মদপুরের বিহারি পট্টির লোকদের ভূমিকা কী?’ নানক বলেন, ‘ওদের ভূমিকা ভালো, আপা। শুধু এখানে সেন্টু কমিশনার আছে একটা, কালপ্রিট, জাতীয় পার্টির। ওর সঙ্গে কয়েকটা ছেলে আছে। ও (সেন্টু) তো এই এলাকার কাউন্সিলর, ওর কাছ থেকে বেনিফিট নেয়। এই গুটিকয়েক ছেলে, এই ১৫-২০টা ছেলে, ওরা সব আমাদের পক্ষে ছিল। মোহাম্মদপুরে সব ঠিক আছে, শুধু পল্লবীতে ঝামেলা। ’


নানক আরও বলেন, ‘কিন্তু আপা, সেন্টুকে ধরলে আবার জাতীয় পার্টি চ্যাতবে‘। জবাবে শেখ হাসিনা নানককে ধকম দিয়ে বলেন, ‘চুপ করো, জাতীয় পার্টি চ্যাতলে আমাদের কী আসে যায়? জাতীয় পার্টি আর কত? দরকার নাই আর ওই পার্টির। ওদের নিয়ে আর কী করব? জিন্দা লাশ! আমি এবার একটারেও ছাড়ব না। ’


অপর পাশ থেকে নানক বলেন, ‘একেবারে ছাইকা ফেলতে হবে, আপা’।


কাফি

আর্কাইভ থেকে

আরও পড়ুন

খালেদা জিয়ার সঙ্গে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের বৈঠক
সৎ ও যোগ্য প্রার্থীদের বিজয়ী করতে আলেমসমাজ বদ্ধপরিকর: ড. হেলাল উদ্দিন
জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা
নুরকে ফোন করে স্বাস্থ্যের খোঁজ নিলেন তারেক রহমান 
আলোচিত নতুন লোগো সরিয়েছে জামায়াত
আমির হামজাকে সতর্ক করলো জামায়াতে ইসলামী
দলীয় লোগো পরিবর্তন করছে জামায়াতে ইসলামী
জনগণ সুযোগ দিলে স্বাস্থ্যসেবা দোরগোড়ায় পৌঁছানো হবে: ড. হেলাল উদ্দিন
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে : তারেক রহমান
নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হচ্ছে : সারজিস