Ortho Songbad আর্কাইভ

পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে সিইও নিয়োগ

পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে সিইও নিয়োগ

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ দেওয়া হয়েছে।


ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, কোম্পানিটির পরিচালনা পর্ষদ অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মোরশেদ আলম সিদ্দিকী সিইও (চলতি দায়িত্ব) পদে নিয়োগ দিয়েছেন।


গত ৪ আগস্ট থেকে তিনি এ পদে দায়িত্ব পালন করছেন।


এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার