Ortho Songbad আর্কাইভ

এক্সিম ব্যাংকের সর্বোচ্চ দরপতন

এক্সিম ব্যাংকের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর হারিয়েছে এক্সিম ব্যাংক পিএলসি। কোম্পানিটির শেয়ারের দাম ৩০ পয়সা বা ৫ দশমিক ৫৫ শতাংশ কমে যাওয়ায় এটি দরপতনের শীর্ষ তালিকায় উঠে এসেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, মঙ্গলবার (১৯ আগস্ট) দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ০১। এদিন প্রতিষ্ঠানটির দর ৪ দশমিক ৫৪ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ডের দর ৪ শতাংশ কমেছে।


এছাড়া, ডিএসইতে দরপতনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ফার্স্ট ফাইন্যান্স, বাংলাদেশ ফাইন্যান্স, সমতা লেদার, ফরচুন সুজ, ইউনিয়ন ব্যাংক, ফারইস্ট ফাইন্যান্স এবং সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেড।


এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার