Ortho Songbad আর্কাইভ

রানার অটোমোবাইলসের এজিএমে লভ্যাংশ অনুমোদন

রানার অটোমোবাইলসের এজিএমে লভ্যাংশ অনুমোদন
সমাপ্ত হিসাব বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি রানার অটোমোবাইলস লিমিটেডের শেয়ারহোল্ডাররা।

আজ সোমবার (২১ ডিসেম্বর) ডিজিটাল প্লাট ফর্মে রানার অটোমোবাইলস লিমিটেডের ২০ তম বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডাররা ১০ শতাংশ নগদ লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডা অনুমোদন করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও বিগত বছরের আর্থিক অবস্থা ও শেয়ার হোল্ডারদের প্রশ্ন উত্তর পর্ব সম্পাদন করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও রিয়াজুল চৌধুরী। সভা পরিচালনা করেন কোম্পানি সচিব মিজানুর রহমান।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন, সিএফও সনৎ দত্ত সহ পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্য, ও ঊর্ধ্বতন কর্মকর্তা এবং শেয়ারহোল্ডার গন। রানার অটোমোবাইলস লিমিটেডের চেয়ারম্যান হাফিজুর রহমান খান এর দিকনির্দেশনামূলক বক্তব্যবের মাধ্যামে সভার কার্যক্রম সমাপ্ত ঘোষণা করেন।

মুল সাইট থেকে

পুজিবাজার