Ortho Songbad আর্কাইভ

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সর্বোচ্চ দরপতন

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর হারিয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি। কোম্পানিটির শেয়ারের দাম ১০ পয়সা বা ৫ দশমিক ৭১ শতাংশ কমে যাওয়ায় এটি দরপতনের শীর্ষ তালিকায় উঠে এসেছে।


ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, বৃহস্পতিবার (২১ আগস্ট) দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ড। এদিন প্রতিষ্ঠানটির দর ৫ দশমিক ১৭ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা সেন্ট্রাল ইন্স্যুরেন্সের দর ৫ দশমিক ০১ শতাংশ কমেছে।


এছাড়া, ডিএসইতে দরপতনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- প্রাইম ফাইন্যান্স, প্রভাতী ইন্স্যুরেন্স, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, এক্সিম ব্যাংক, ফার্স্ট ফাইন্যান্স, প্রিমিয়ার লিজিং এবং তুং হাই নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড।


এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার