Ortho Songbad আর্কাইভ

সোশ্যাল ইসলামী ব্যাংকের সর্বোচ্চ দরপতন

সোশ্যাল ইসলামী ব্যাংকের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি।


ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত মতে, রবিবার (২৪ আগস্ট) কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৮৩ শতাংশ কমেছে। কোম্পানিটি ৮০২ বারে ৭ লাখ ৭১ হাজার ২১২টি শেয়ার লেনদেন করে।


তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইউনিয়ন ক্যাপিটালের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৭৫ শতাংশ কমেছে। তালিকায় তৃতীয় স্থানে থাকা অ্যাপোলো ইস্পাতের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৬৭ শতাংশ কমেছে।


তালিকায় থাকা অন্যান্য কোম্পানি হচ্ছে- বে লিজিং, এমারেল্ড অয়েল, ফিনিক্স ফাইন্যান্স, সাইফ পাওয়ারটেক, মিথুন নিটিং, জিএসপি ফাইন্যান্স এবং বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কো. লিমিটেড।


এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার