Ortho Songbad আর্কাইভ

অস্বাভাবিক শেয়ারদর বৃদ্ধির কারণ জানে না সমতা লেদার

অস্বাভাবিক শেয়ারদর বৃদ্ধির কারণ জানে না সমতা লেদার

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড শেয়ারদর অস্বাভাবিক বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। সম্প্রতি কোম্পানিটির শেয়ারদর অস্বাভাবিক বৃদ্ধির কারণে ডিএসই’র পাঠানো নোটিশের জবাবে এ তথ্য জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।


ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, গত ২৭ জুলাই কোম্পানিটির শেয়ার দর ছিল ৬৮ টাকা ৫০ পয়সা। আর গত ২৪ আগস্ট বাজার শেষে কোম্পানিটির শেয়ার দর ১১৩ টাকায় উন্নীত হয়েছে। অর্থাৎ ২০ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ৪৪ টাকা ৫০ পয়সা।


এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।


কাফি

মুল সাইট থেকে

পুজিবাজার