বিএফআইই এবং নগদ মধ্যে কমপ্লায়েন্স মিট-২০ অনুষ্ঠিত

বিএফআইই এবং নগদ মধ্যে কমপ্লায়েন্স মিট-২০ অনুষ্ঠিত
বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এবং ডাক বিভাগের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’র মধ্যে ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস খাতের টেকসই উন্নয়নে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে কার্যকর ব্যবস্থাপনার ওপর কমপ্লায়েন্স মিট-২০ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএফআইইউ প্রধান আবু হেনা মোহা. রাজী হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএফআইইউ’র ডেপুটি হেড মো. ইস্কান্দার মিয়া এবং বাংলাদেশ ডাক অধিদফতরের মহাপরিচালক মো. সিরাজউদ্দিন।

রাজধানীর একটি হোটেলে নগদ আয়োজিত দিনব্যাপী এ অনুষ্ঠানে ‘দীর্ঘস্থায়ী ব্যবসায়িক সাফল্যে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ কর্মকাণ্ডের ভূমিকা’ শীর্ষক এক আলোচনায় বক্তারা বলেন, নগদের জন্য মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করা খুবই গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে মূলত মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে সার্বিক কার্যক্রম জোরদার করণের অংশ হিসেবে নগদ কর্মকর্তাদের মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধবিষয়ক সচেতনতা বৃদ্ধি ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি