Ortho Songbad আর্কাইভ

প্রথম প্রান্তিকে প্রিমিয়ার ব্যাংকের ইপিএস কমেছে ৬৪ শতাংশ

প্রথম প্রান্তিকে প্রিমিয়ার ব্যাংকের ইপিএস কমেছে ৬৪ শতাংশ

পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি প্রিমিয়ার ব্যাংক পিএলসি গত ৩১ মার্চ,২০২৫ প্রথম প্রান্তিকের (জানুয়ারী’২৫-মার্চ’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের একই সময়ের তুলনায় আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) কমেছে ৬৪ শতাংশ।


ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, সমাপ্ত প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৩ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৬৪ পয়সা।


গত ৩১ মার্চ,২০২৫ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ২১ টাকা ৯৫ পয়সা।


এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার