Ortho Songbad আর্কাইভ

প্রকাশ্যে করোনা ভ্যাকসিন নিলেন জো বাইডেন

প্রকাশ্যে করোনা ভ্যাকসিন নিলেন জো বাইডেন
প্রকাশ্যে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিলেন যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার (২২ ডিসেম্বর) এক টুইট বার্তায় বিষয়টি বাইডেন নিজেই জানিয়েছেন।

গোটা যুক্তরাষ্ট্রবাসীকে আশ্বস্ত করতে বাইডেনকে ভ্যাকসিন নেওয়ার প্রোগ্রামটি সরাসরি লাইভে সম্প্রচার করা হয়। বাইডেন নিউইয়র্কের ডেলাওয়ার অঙ্গরাজ্যের একটি হাসপাতালে জনসম্মুখে এ করোনা টিকা নেন।

টুইট বার্তায় তিনি বলেন, যেসব বিজ্ঞানী ও গবেষকদের অক্লান্ত পরিশ্রম ভ্যাকসিন তৈরি সম্ভব হয়েছে আমি তাদের ধন্যবাদ জানাই। আপনাদের কাছে আমরা অনেক ঋণী।

এসময় ভ্যাকসিন নেওয়ার দাবি জানিয়ে যুক্তরাষ্ট্রবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, চিন্তার কোনো কারণ নেই। আমি নিশ্চিত করতে চাই যে করোনার ভ্যাকসিনগুলো আমেরিকার জনগণের জন্য নিরাপদ।

মুল সাইট থেকে

পুজিবাজার