Ortho Songbad আর্কাইভ

প্রাইম ফাইন্যান্সের সর্বোচ্চ দরপতন

প্রাইম ফাইন্যান্সের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে প্রাইম ফাইন্যান্স। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ২০ পয়সা বা ৬.৯০ শতাংশ কমেছে, যার ফলে এটি ডিএসইর দরপতনের তালিকায় শীর্ষে অবস্থান করছে।


দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি। কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৪০ পয়সা বা ৬.১৪ শতাংশ কমেছে। আর ২০ পয়সা বা ৬.০৬ শতাংশ শেয়ার দর কমে তৃতীয় স্থানে রয়েছে পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড।


এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে হামি ইন্ডাস্ট্রিজ পিএলসির ৫.৯০ শতাংশ, রিজেন্ট টেক্সটাইল মিলসের ৫.৭১ শতাংশ, শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসির ৫.৭০ শতাংশ, জিএসপি ফাইন্যান্স কোম্পানির ৫.৫৬ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্স ও ইনভেস্টমেন্টের ৫.২৬ শতাংশ, শেফার্ড ইন্ডাস্ট্রিজের ৫.১৫ শতাংশ এবং তাল্লু স্পিনিং মিলসের ৪.৮৪ শতাংশ দর কমেছে।


কাফি

মুল সাইট থেকে

পুজিবাজার