Ortho Songbad আর্কাইভ

রাবির পরীক্ষা শুরু ২ জানুয়ারি

রাবির পরীক্ষা শুরু ২ জানুয়ারি
করোনাভাইরাসের কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আটকে থাকা অনার্স চতুর্থ বর্ষ ও মাস্টার্সের ফাইনাল পরীক্ষা আগামী ২ জানুয়ারি থেকে শুরু হবে বলে সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

তাছাড়া এসব পরীক্ষা চালু রাখার জন্য শীতকালীন ছুটি এবার বাতিল ঘোষণা করা হয়েছে।গতকাল সোমবার বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে আয়োজিত একাডেমিক কাউন্সিল মিটিংয়ে এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন রাবির কলা অনুষদের ডিন অধ্যাপক ফজলুল হক।

তিনি বলেন, ২০১৯ সালে যাদের অনার্স চতুর্থ বর্ষ এবং মাস্টার্স পরীক্ষা চলছিল, শুধু তাদের পরীক্ষা আগামী ২ জানুয়ারি থেকে শুরু হবে। বাকি যেসব বর্ষের পরীক্ষা আটকে আছে তাদের বিষয়ে এ পরীক্ষা শেষ হওয়ার পর সিদ্ধান্ত নেয়া হবে। পরীক্ষা তাদের সরাসরি উপস্থিতিতে অনুষ্ঠিত হবে। এ কারণে শীতকালীন ছুটি বাতিল করা হয়েছে।

মুল সাইট থেকে

পুজিবাজার