শ্রমিক কল্যাণ তহবিলে মেঘনা প্রেট্রোলিয়ামের ৫ কোটি টাকা জমা

শ্রমিক কল্যাণ তহবিলে মেঘনা প্রেট্রোলিয়ামের ৫ কোটি টাকা জমা
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে মেঘনা প্রেট্রোলিয়াম লিমিটেড গত দুই অর্থ বছরের লভ্যাংশের পাঁচ কোটি ১১ লাখ ৯০ হাজার ৪১৯ টাকা জমা দিয়েছে।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের হাতে ‍এই চেক হস্তান্তর করা হয়। প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (মানব সম্পদ) মো. আকতার হোসেনের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল এ চেক হস্তান্তর করেন।

সরকারি এ প্রতিষ্ঠনিটির গত ২০১৭-১৮ অর্থ বছরের লাভের নিদিষ্ট অংশ দুই কোটি ৪৫ লাখ ৯১ হাজার ৪৭৩ টাকা এবং ২০১৮-১৯ অর্থ বছরের লাভের নিদিষ্ট অংশ দুই কোটি ৬৫ লাখ ৯৮ হাজার ৯৪৬ টাকা শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে জমা দেয়া হয়।

উল্লেখ্য, বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী, কোম্পানির নিট লাভের শতকরা পাঁচ ভাগের এক দশমাংশ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে জমা প্রদানের বিধান রয়েছে। এ পর্যন্ত দেশি-বিদেশি এবং বহুজাতিক মিলে ১৭৬টি কোম্পানি এ তহবিলে অর্থ প্রদান করছে। এ তহবিলে এখন পর্যন্ত জমার পরিমাণ প্রায় ৪’শ ৯৬ কোটি টাকা। অন্যদিকে এ তহবিল থেকে প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক খাতের প্রায় সাড়ে দশ হাজার শ্রমিককে প্রায় ৪৪ কোটি টাকা সহায়তা প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব কে এম আব্দুস সালাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন এর মহাপরিচালক ড. মোল্লা জালাল উদ্দিন, মেঘনা প্রেট্রোলিয়াম লিমিটেডের সিবিএ সভাপতি মো. সাদিকুর রহমান, সাধারণ সম্পাদক মো. হামিদুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি