বাগেরহাটে অবৈধ তিন শতাধিক স্থাপনা উচ্ছেদ

বাগেরহাটে অবৈধ তিন শতাধিক স্থাপনা উচ্ছেদ
সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) বাগেরহাটে মহাসড়কের পাশে গড়ে ওঠা ৩ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে।

আজ মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত খুলনা-মোংলা সড়কের কাটাখালী মোড় এবং বাগেরহাট-খুলনা মহাসড়কের নওয়াপাড়া মোড় থেকে বাগেরহাট কেন্দ্রীয় বাসস্ট্যান্ড পর্যন্ত ১৫ কিলোমিটার সড়কে এ উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানে ৩ শতাধিক কাঁচা-পাকা স্থাপনা উচ্ছেদ ও গুঁড়িয়ে দেওয়া হয়।

এ সময় নির্বাহী প্রকৌশলী মো. ফরিদ উদ্দিন, পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মকর্তাসহ সওজের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) এর নির্বাহী প্রকৌশলী মো. ফরিদ উদ্দিন বলেন, মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলমান একটি প্রক্রিয়া। উচ্ছেদ অভিযানের আগে সড়কের জায়গার সীমানা নির্ধারণ, মাইকিং করে এবং পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে অবৈধ স্থাপনাকারীদের সতর্ক করা হয়েছে। এর পরেও যারা স্থাপনা সরিয়ে নেননি, তাদের স্থাপনা অপসারণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

 

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রংপুরে ৮ জনের অ্যানথ্রাক্স শনাক্ত, ছড়িয়েছে যেসব জায়গায়
মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, ইউপি সদস্য নিহত
অবরোধে স্থবির খাগড়াছড়ি, থমথমে গুইমারা
শিশু তায়েবা হত্যাকাণ্ডে চাচিসহ গ্রেপ্তার ৩
অবরোধে থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা বহাল
খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সড়ক অবরোধ, বিপাকে পর্যটকরা
বিপৎসীমার ওপরে কাপ্তাই বাঁধের পানি
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট