Ortho Songbad আর্কাইভ

শেয়ার হস্তান্তর করবেন পাইওনিয়ার ইন্স্যুরেন্সের পরিচালক

শেয়ার হস্তান্তর করবেন পাইওনিয়ার ইন্স্যুরেন্সের পরিচালক

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি পাইওনিয়ার ইন্স্যুরেন্স লিমিটেডের এক পরিচালক শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন।


ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, কোম্পানিটির পরিচালক আলমগীর শামসুল আলামিন তার কাছে থাকা ১৯ লাখ ১৫ হাজার শেয়ার তার ভাই জাহাঙ্গীর আলামিনের (কোম্পানির একজন সাধারণ শেয়ারহোল্ডার) কাছে হস্তান্তর করবেন।


আগামী ৩০ কার্যদিবসের মধ্যে এক্সচেঞ্জের ট্রেডিং সিস্টেমসের বাইরে শেয়ারগুলো উপহার হিসেবে হস্তান্তর করবেন এই পরিচালক। যা ৮ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।


এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার