এক নজরে দেখে নিন লেনদেনের শীর্ষে ছিল যারা

এক নজরে দেখে নিন লেনদেনের শীর্ষে ছিল যারা
সপ্তাহ লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের লেনদেনের শীর্ষে উঠে এসেছে লাফার্জ হোলসিম। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২ কোটি ৬৬ লাখ ৯৩ হাজার ৫৫২টি শেয়ার লেনদেন হয়েছে । যার বাজার মূল্য ১২৬ কোটি ৫৩ লাখ ৬৯ হাজার টাকা। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে কেপিসিএল। কোম্পানিটির ১ কোটি ১৭ লাখ ৭২ হাজার ৫৫৩ টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৬২ কোটি ৭৫ লাখ ৭০ হাজার টাকা।

ইন্দো-বাংলা ফার্মা তালিকার তৃতীয় স্থানে রয়েছে । কোম্পানিটির ২ কোটি ৫৮ লাখ ১০ হাজার ৮১৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৬১ কোটি ২০ লাখ ৯৭ হাজার টাকা।

তালিকার চতুর্থ স্থানে রয়েছে এডিএন টেলিকম। কোম্পানিটির ১ কোটি ৩০ লাখ ৫৫ হাজার ৩২৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৬১ কোটি ১ লাখ ১১ হাজার টাকা।

ওরিয়ন ফার্মা তালিকার পঞ্চম স্থানে রয়েছে । কোম্পানিটির ৮৯ লাখ ৪১ হাজার ৪৫৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৫৮ কোটি ১৪ লাখ ৩০ হাজার টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- শেফার্ড ইন্ডাস্ট্রিজ, এসকে ট্রিমস, এসএস স্টিল, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ও গোল্ডেন হার্ভেস্ট।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন