Ortho Songbad আর্কাইভ

প্রথমবারের মতো কানাডার বাজারে যাচ্ছে রেনাটার ওষুধ

প্রথমবারের মতো কানাডার বাজারে যাচ্ছে রেনাটার ওষুধ

দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত রেনাটা পিএলসির ওষুধ অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে বাজারজাতকরণ হচ্ছে। এবার কানাডার বাজারে প্রথমবারের মতো ওষুধ বাণিজ্যিকীকরণ করতে যাচ্ছে কোম্পানিটি। এরই মধ্যে একটি ওষুধের দুটি ভ্যারিয়েন্ট দেশটির বাজারে উদ্বোধন করা হয়েছে।


ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


মতে, কোম্পানিটি কানাডার বাজারে ডেসোজেস্ট্রেল দশমিক ১৫ মিলিগ্রাম এবং ইথিনাইল এস্ট্রাডিওল দশমিক শূণ্য ৩ মিলিগ্রাম ট্যাবলেট বাণিজ্যিকীকরণ শুরু করেছে। কানাডিয়ান জেনেরিক ফার্মাসিউটিক্যাল কোম্পানি অ্যাম্বিকেয়ার ফার্মাসিউটিক্যালস ইনকর্পোরেটেডের সঙ্গে কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে ‘মাইলি ২১’ এবং ‘মাইলি ২৮’ ব্র্যান্ড নামে ওষুধ দুটি বাণিজ্যিকীকরণ করা হচ্ছে।

মুল সাইট থেকে

পুজিবাজার