Ortho Songbad আর্কাইভ

টেকসই বন্ড ইস্যুর সংশোধনী প্রস্তাব অনুমোদনের সিদ্ধান্ত বিএসইসির

টেকসই বন্ড ইস্যুর সংশোধনী প্রস্তাব অনুমোদনের সিদ্ধান্ত বিএসইসির

টেকসই বন্ড অর্থাৎ সামাজিক বন্ড, কমলা বন্ড, লিঙ্গ-ভিত্তিক বন্ড ও সবুজ বন্ড ইস্যুর সুযোগ সৃষ্টির জন্য বাংলাদেশ সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (ঋণ সিকিউরিটিজ) বিধিমালা,২০২১-এর সংশোধনী প্রস্তাব অনুমোদনের সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।


মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে ৯৭২তম অনুষ্ঠিত কমিশন সভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে হয়। বুধবার (১০ সেপ্টেম্বর) বিএসইসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।


বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, টেকসই বন্ড, অর্থাৎ সামাজিক বন্ড, কমলা বন্ড, লিঙ্গ-ভিত্তিক বন্ড ও সবুজ বন্ড ইস্যুর সুযোগ সৃষ্টির জন্য বাংলাদেশ সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (ঋণ সিকিউরিটিজ) বিধিমালা, ২০২১-এর সংশোধনী প্রস্তাব অনুমোদনের সিদ্ধান্ত গৃহীত হয়। খসড়া সংশোধনী জনমত যাচাইয়ের জন্য কমিশনের ওয়েবসাইট ও পত্রিকায় প্রকাশ করা হবে।


এই সংশোধনী বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের পুঁজিবাজারে টেকসই বিনিয়োগের সুযোগ আরও সম্প্রসারিত হবে। জনমতের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে কমিশন সংশ্লিষ্ট সব মহলের পরামর্শ গ্রহণ করবে বলে জানিয়েছে বিএসইসি।


এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার