Ortho Songbad আর্কাইভ

পিপলস লিজিংয়ের সর্বোচ্চ দরপতন

পিপলস লিজিংয়ের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে পিপলস লিজিং এন্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, এদিন পিপলস লিজিং এন্ড ফাইন্যান্স সার্ভিসেসের শেয়ার দর আগের দিনের তুলনায় ১০ পয়সা বা ৭.৬৯ শতাংশ কমেছে। এর ফলে এটি ডিএসইর দরপতনের তালিকায় প্রথম স্থান দখল করেছে।


দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ফারইস্ট ফাইনান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ১০ পয়সা বা ৬.২৫ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেডের শেয়ার দর কমেছে ১০ পয়সা বা ৫.২৬ শতাংশ।


এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে আইসিবি ইসলামিক ব্যাংকের ৪.১৭ শতাংশ, প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ৩.৩৩ শতাংশ, মিরাকল ইন্ডাস্ট্রিজের ২.৮০ শতাংশ, এল আর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ানের ২.৭৮ শতাংশ, দি পেনিনসুলা চিটাগং পিএলসির ২.১৩ শতাংশ, মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজের ২.১২ শতাংশ এবং কেয়া কসমেটিক্স লিমিটেডের ২.০০ শতাংশ দর কমেছে।


কাফি

মুল সাইট থেকে

পুজিবাজার