Ortho Songbad আর্কাইভ

শেয়ার বিক্রয় করবে ন্যাশনাল হাউজিংয়ের কর্পোরেট উদ্যোক্তা

শেয়ার বিক্রয় করবে ন্যাশনাল হাউজিংয়ের কর্পোরেট উদ্যোক্তা

পুঁজিবাজারে তালিকাভূক্ত কোম্পানি ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স পিএলসির কর্পোরেট উদ্যোক্তার শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, কোম্পানির কর্পোরেট উদ্যোক্তা শ ওয়ালেস বাংলাদেশ লিমিটেড কোম্পানির ২৫ লাখ ৮৮ হাজার ৯১০টি শেয়ারের মধ্যে ৮ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে।


আগামী ৩০ ত্রিশ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিএসই মাধ্যমে প্রচলিত বাজার মূল্যে (পাবলিক মার্কেটে) কোম্পানির উল্লেখিত পরিমান শেয়ার বিক্রয় করবে এ কর্পোরেট উদ্যোক্তা।


এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার