Ortho Songbad আর্কাইভ

মূল্য সংবেদনশীল তথ্য নেই হামি ইন্ডাস্ট্রিজের

মূল্য সংবেদনশীল তথ্য নেই হামি ইন্ডাস্ট্রিজের

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি হামি ইন্ডাস্ট্রিজ পিএলসির শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, কোম্পানিটির শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে ১৪ সেপ্টেম্বর নোটিশ পাঠিয়েছে ডিএসই। এর জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।


উল্লেখ্য, গত ০৬ আগস্ট কোম্পানিটির শেয়ারদর ছিলো ৯৫ টাকা ৫০ পয়সায়। আর আজ রবিবার (১৪ সেপ্টেম্বর) বাজার শেষে শেয়ারটির দর বেড়ে ১২২ টাকা ৬০ পয়সায় দাড়িয়েছে। এসময়ের মধ্যে শেয়ারটির দর বেড়েছে ২৭ টাকা ১০ পয়সা।


এই দর বৃদ্ধিকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই।


এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার