ফের লকডাউন ভুটানে

ফের লকডাউন ভুটানে
বিশ্বে করোনাভাইরাসের প্রভাব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। চলমান এই কোভিড-১৯ ভাইরাস থেকে বাঁচতে আবারও লকডাউন দিয়েছে ভুটান। হিন্দুস্তান টাইমস সূত্রে এ তথ্য জানা যায়।

আজ বুধবার (২৩ ডিসেম্বর) থেকে আগামী সাত দিন এই লকডাউন কার্যকর থাকবে। মঙ্গলবার (২২ ডিসেম্বর) দেশটির সরকার এই লকডাউনের ঘোষণা দেয়।

এক সংবাদ বিজ্ঞাপ্তিতে দেশটি জানান, ভুটানে আবারও জোন সিস্টেম চালু হচ্ছে। প্রতিটি জেলা এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে। নাগরিকেরদের চলাচল ওই জোনের মধ্যেই সীমাবদ্ধ রাখতে হবে। আপাতত স্কুল-কলেজ বন্ধ থাকবে। আগামী সাতদিন নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ করবে প্রশাসন। তবে অত্যাবশ্যকীয় পণ্যের পরিষেবা চালু থাকছে।

ওয়ার্ল্ডওমিটারের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ভুটানে এ পর্যন্ত ৪৭৯ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪৩০ জন। তবে এ পর্যন্ত দেশটিতে করোনায় একজনেরও মৃত্যু ঘটেনি।

 

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না