Ortho Songbad আর্কাইভ

অনলাইন শপ চালু করবে গোল্ডেন হার্ভেস্ট

অনলাইন শপ চালু করবে গোল্ডেন হার্ভেস্ট

পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের প্রতিষ্ঠান গোল্ডেন হার্ভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড একটি নতুন অনলাইন প্ল্যাটফর্ম চালু করার সিদ্ধান্ত নিয়েছে। এর মাধ্যমে তারা সরাসরি গ্রাহকের কাছে তাদের পণ্য পৌঁছে দেবে।


ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে।


সূত্র মতে, রোববার (১৪ সেপ্টেম্বর) কোম্পানির পরিচালনা পর্ষদ 'গোল্ডেন হার্ভেস্ট শপ ডটকম' নামের এই ই-কমার্স প্ল্যাটফর্মটি চালুর অনুমোদন দিয়েছে। এই উদ্যোগের ফলে ভোক্তারা এখন থেকে গোল্ডেন হার্ভেস্টের পণ্য অনলাইনে সহজেই কিনতে পারবেন।



মুল সাইট থেকে

পুজিবাজার