সাউথইস্ট ব্যাংকের পেরোল ব্যাংকিং সেবা উদ্বোধন

সাউথইস্ট ব্যাংকের পেরোল ব্যাংকিং সেবা উদ্বোধন
সাউথইস্ট ব্যাংক লিমিটেড কর্পোরেট গ্রাহকদের জন্য বেতন কার্ড এবং বেতন প্লাস কার্ড নামে নতুন পেরোল ব্যাংকিং সেবার উদ্বোধন করেছে।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) সাউথইস্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, এম. কামাল হোসেন এর উপস্থিতিতে মারমা কম্পোজিট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, মোস্তাফা-ই-জামান আনুষ্ঠানিকভাবে বেতন কার্ড এবং বেতন প্লাস কার্ডের উদ্বোধন করেন।

সাউথইস্ট ব্যাংকের কর্পোরেট গ্রাহকরা তাদের কর্মী ও নির্বাহীগণের বেতন এবং অন্যান্য সুবিধাদি বিশেষভাবে ডিজাইনকৃত এই কার্ডের মাধ্যমে প্রদান করতে পারবেন। এই কার্ডের গ্রাহকরা জীবন বীমা ও দুর্ঘটনাজনিত বীমা সুবিধার আওতাভুক্ত।

এছাড়াও গ্রাহকগণ এই কার্ড দিয়ে যে কোন এটিএম থেকে টাকা উত্তোলন, পয়েন্ট অফ সেলস, ই কমার্স ব্যবহার এবং মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস অ্যাড মানি ছাড়াও আরো সুবিধাদি গ্রহণ করতে পারবেন।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার উদ্দিন, মারমা কম্পোজিট লিমিটেডের পরিচালক আজাদ বিন আশরাফ খান এবং ব্যাংকের কর্মকর্তাবৃন্দ।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি