Ortho Songbad আর্কাইভ

পিপলস লিজিংয়ের সর্বোচ্চ দরপতন

পিপলস লিজিংয়ের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, এদিন পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেসের শেয়ার দর আগের দিনের তুলনায় ১০ পয়সা বা ৮.৩৩ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের তালিকায় প্রথম স্থান দখল করে।


দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ফারইস্ট ফাইনান্স ও ইনভেস্টমেন্ট। কোম্পানিটির শেয়ার দর ১০ পয়সা বা ৬.৬৭ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা মাইডাস ফাইন্যান্স পিএলসি এর শেয়ার দর কমেছে ৪০ পয়সা বা ৬.০৬ শতাংশ।


এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ডের ৫.১৩ শতাংশ, দা ঢাকা ডাইং এন্ড ম্যা্নুফ্যাকচারিং কোম্পানির ৫.১২ শতাংশ, ফ্যামিলিটেক্স (বিডি) লিমিটেড ৫ শতাংশ, ইউনিয়ন ব্যাংক পিএলসির ৫ শতাংশ , এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ পিএলসির ৪.৭৬ শতাংশ, এস আলম কোল্ড রোল্ড স্টিলসের ৪.১৮ শতাংশ এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির ৩.৮৫ শতাংশ দর কমেছে।

মুল সাইট থেকে

পুজিবাজার