Ortho Songbad আর্কাইভ

ডিসি সম্মেলন স্থগিত

ডিসি সম্মেলন স্থগিত
কোভিড-১৯ মহামারির কারণে বাৎসরিক ডিসি (জেলা প্রশাসক) সম্মেলন স্থগিত করেছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ বুধবার (২৩ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

২০২০ সালের জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন পিছিয়ে ২০২১ সালের ৫ জানুয়ারি নেওয়া হয়। ৩ দিনের এই ডিসি সম্মেলন ৭ জানুয়ারি পর্যন্ত চলার কথা ছিল। গত বছর (২০১৯) ডিসি সম্মেলন পাঁচ দিনব্যাপী হলেও এ বছর তিনদিন করা হয়েছিল। করোনাভাইরাসের কারণেই ডিসি সম্মেলনের সময় দুইদিন কমিয়ে আনা হয়েছে।

মুল সাইট থেকে

পুজিবাজার