Ortho Songbad আর্কাইভ

স্বাস্থ্যবিধি মেনে অনার্স ও মাস্টার্সের পরীক্ষা নেবে ইবি

স্বাস্থ্যবিধি মেনে অনার্স ও মাস্টার্সের পরীক্ষা নেবে ইবি
করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি মেনে অনার্স ও মাস্টার্সের চুড়ান্ত পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ১১৯তম একাডেমিক কাউন্সিল সভায় এ-সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আবাসিক হল বন্ধ রেখেই এ পরীক্ষা নেয়া হবে। তবে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহন সুবিধা পাবেন শিক্ষার্থীরা।

জানা যায়, বিভাগগুলো চাইলে স্বাস্থ্যবিধি মেনে অনার্স ও মাস্টার্সের পরীক্ষা গ্রহণ করতে পারবে। এক্ষেত্রে অগ্রাধিকার পাবেন অনার্স শেষ বর্ষ, মাস্টার্স শেষ সেমিস্টার এবং পরীক্ষা শুরুর পর স্থগিত হওয়া শিক্ষার্থীরা।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এসএম আব্দুল লতিফ জানিয়েছেন, পরীক্ষা গ্রহণের যাবতীয় এখতিয়ার বিভাগগুলোকে দেয়া হয়েছে। তবে করোনা পরিস্থিতির কারণে আবাসিক হল খোলা হচ্ছে না। এক্ষেত্রে আবাসন ব্যবস্থা শিক্ষার্থীদের নিজেদেরই ঠিক করতে হবে।

মুল সাইট থেকে

পুজিবাজার