গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘জীবনঢুলী’
তানভীর মোকাম্মেল পরিচালিত ‘জীবনঢুলী’ চলচ্চিত্রটি ১৬ থেকে ২৪ জানুয়ারি ভারতের গোয়াতে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ‘৫১তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া’-তে আমন্ত্রিত হয়েছে। ২০২১ সাল বাংলাদেশের মুক্তিযুদ্ধের ৫০তম বার্ষিকী। এ উপলক্ষে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর নির্মিত জীবনঢুলী চলচ্চিত্রটিকে উৎসবে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউটের ফেসবুক পেজে বিষয়টি শেয়ার করা হয়েছে।
চলচ্চিত্রটির সঙ্গে ছবিটির শিল্প নির্দেশক ও প্রধান সহকারী পরিচালক উত্তম গুহ এবং ছবিটির কাস্টিং ডিরেক্টর ও পোশাকের দায়িত্ব পালনকারী অভিনেত্রী চিত্রলেখা গুহ উৎসবে অংশগ্রহণ করবেন।
জীবনঢুলীতে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, রামেন্দু মজুমদার, ওয়াহীদা মল্লিক জলি, চিত্রলেখা গুহ, জ্যোতিকা জ্যোতি, উত্তম গুহ, প্রাণ রায়, মৃণাল দত্ত, ইকবাল হোসেন, রিয়াজ, মাহমুদ জুয়েল প্রমুখ।
এদিকে গোয়া চলচ্চিত্র উৎসবের ওয়ার্ল্ড প্যানোরমা বিভাগে তানভীর মোকাম্মেল পরিচালিত ‘রূপসা নদীর বাঁকে’ চলচ্চিত্রটির ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ছবির পরিচালক তানভীর মোকাম্মেল ও সম্পাদক মহাদেব শী উৎসবে অংশ নেবেন।