Ortho Songbad আর্কাইভ

আবারও লেনদেনের শীর্ষে বেক্সিমকো

আবারও লেনদেনের শীর্ষে বেক্সিমকো
আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার কোম্পানিটির মোট ১৩৫ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো ফার্মা লিমিটেড। কোম্পানিটির ৮৩ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- লাফার্জ হোলসিম বাংলাদেশ, আইএফআইসি ব্যাংক, রিপাবলিক ইন্স্যুরেন্স, ওরিয়ন ফার্মা, রূপালী ইন্স্যুরেন্স, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস, ফরচুন ও স্কয়ার ফার্মা লিমিটেড।

মুল সাইট থেকে

পুজিবাজার