Ortho Songbad আর্কাইভ

বারাকা পাওয়ারের সর্বোচ্চ দরপতন

বারাকা পাওয়ারের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে বারাকা পাওয়ার লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, সোমবার (২২ সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ১ টাকা ১০ পয়সা বা ১০ শতাংশ কমেছে। ফলে এটি ডিএসইর দরপতনের তালিকায় শীর্ষে অবস্থান করছে।


দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৮৭ শতাংশ কমেছে। আর ৯ দশমিক ০৯ শতাংশ শেয়ার দর কমে তৃতীয় স্থানে রয়েছে ফাস্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংক।


এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- জাহিন স্পিনিং, ক্রাউন্ট সিমেন্ট, এফএএস ফাইন্যান্স, নিউ লাইন ক্লোথিং, প্রিমিয়ার লিজিং, আজিজ পাইপ এবং এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড।


এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার